Saturday, June 13, 2026
Home জাতীয় গণভোট ও নির্বাচন নির্ধারিত সময়েই হবে : প্রেস সচিব

গণভোট ও নির্বাচন নির্ধারিত সময়েই হবে : প্রেস সচিব

গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এবং যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত দিয়েছেন, তবে আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন। এছাড়া, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবেন।

তিনি চব্বিশের গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার প্রশংসা করে বলেন, স্বৈরাচার পতনের সময় পুরুষ ও নারীরা একত্রে রাজপথে ছিলেন এবং আজও নারীরা সব ক্ষেত্রেই সক্রিয় ও প্রতিনিধিত্বমূলক ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল তরুণদের জ্ঞান ও মেধার বিকাশে সহায়তা করা। নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সভাপতি ছিলেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন মেধা ও জ্ঞানভিত্তিক খেলা ও কার্যক্রমে অংশ নিয়ে পুরস্কার অর্জন করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments