Wednesday, April 29, 2026
Home কর্পোরেট দেশের শীর্ষ ২২ ক্লাবের ক্রীড়াবিদদের নিয়ে শুরু হল গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫

দেশের শীর্ষ ২২ ক্লাবের ক্রীড়াবিদদের নিয়ে শুরু হল গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫

গুলশান ক্লাব লিমিটেড আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা “Gulshan Club Olympiad 2025”-এর পর্দা উঠেছে বর্ণাঢ্য আয়োজনে। ৩০ অক্টোবর গুলশান ক্লাব টেনিস কোর্টে জমকালো উদ্বোধনের মাধ্যমে শুরু হলো দশদিনব্যাপী এই উৎসব, যেখানে দেশের শীর্ষস্থানীয় ২২টি ক্লাবের প্রায় ১,২০০ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন ১৭টি ইভেন্টের ৩৪টি ক্যাটাগরিতে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ক্লাবের প্রেসিডেন্ট এম. এ. কাদের (অনু), অলিম্পিয়াড আয়োজন কমিটির চেয়ারম্যান তারেক রহমান এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। বক্তব্যে প্রেসিডেন্ট এম. এ. কাদের বলেন, ক্রীড়া উৎসবের মূল লক্ষ্য হলো সুস্থ প্রতিযোগিতা ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলা, যেখানে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি অনুপ্রাণিত হবে। তিনি এই আয়োজনকে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে বিস্তারের আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজক কমিটির চেয়ারম্যান তারেক রহমান জানান, এবারের অলিম্পিয়াডে প্রথমবারের মতো প্যাডেল ও ভারোত্তোলন ইভেন্ট যুক্ত হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অলিম্পিক আয়োজনে অনুপ্রাণিত হয়ে মশাল প্রজ্বলনের আয়োজনও করা হয়েছে। ড. ওয়াহিদুজ্জামান (তমাল) ক্লাব ও স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা জানান, যাদের সহযোগিতায় আয়োজনটি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতায় পরিণত হয়েছে।

এবারের পার্টনারদের মধ্যে রয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকসহ বিভিন্ন ব্র্যান্ড। উদ্বোধনীতে মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

৮ নভেম্বর অলিম্পিয়াডের সমাপ্তি হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে উদযাপিত হবে বন্ধুত্ব, সুস্থতা ও ক্রীড়ার চেতনাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সহায়তা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ...

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গঠিত এই সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে...

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন...

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। রাষ্ট্রের সকল নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট...

Recent Comments