Thursday, July 16, 2026
Home পুঁজিবাজার এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসি ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ অক্টোবর) পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৯৫ পয়সা। অর্থাৎ এক বছরে ইপিএস কমেছে ৮০ পয়সা। বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতে সুদের হার সমন্বয়, খেলাপি ঋণ বৃদ্ধি ও বিনিয়োগে ধীরগতি এসবিএসি ব্যাংকের মুনাফা কমার অন্যতম কারণ।

তবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৪৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৮ পয়সা। পাশাপাশি, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৩ পয়সায়, যা ব্যাংকের আর্থিক স্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকার ইঙ্গিত দেয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments