Saturday, July 25, 2026
Home পুঁজিবাজার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরে স্কয়ার ফার্মার প্রতি শেয়ারে আয় (ইপিএস) দাঁড়িয়েছে  ২৭ টাকা ৪ পয়সা, যা আগের বছরের ২৩ টাকা ৬১ পয়সার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে। একই সময়ে কোম্পানিটির প্রতি শেয়ারে নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৮৮ পয়সা।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো)‌ গত অর্থবছরে ছিল ১৯ টাকা ৫২ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ঋণাত্মক ২০ টাকা ৯০ পয়সা। এ উন্নতি কোম্পানির কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির ইঙ্গিত বহন করে।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments