Thursday, June 4, 2026
Home জাতীয় বান্দরবানে আটক আলোচিত পর্নো তারকা দম্পতি

বান্দরবানে আটক আলোচিত পর্নো তারকা দম্পতি

বাংলাদেশে বসে আন্তর্জাতিক পর্নো সাইটে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে আলোচিত এক পর্নো-তারকা দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) সকালে বান্দরবান থেকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, দম্পতিটি দীর্ঘদিন ধরে বিদেশি একটি জনপ্রিয় পর্নো ওয়েবসাইটে নিয়মিত কনটেন্ট আপলোড করতেন। তারা বাংলাদেশে থেকেই ভিডিও ধারণ, সম্পাদনা ও প্রচারের কাজ করতেন। সিআইডির অনুসন্ধানে জানা গেছে, তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বব্যাপী অন্যতম শীর্ষ পর্নো সাইটগুলোর মধ্যে স্থান পেয়েছে। এ কর্মকাণ্ডের মাধ্যমে তারা বিপুল অর্থ উপার্জন করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এই দম্পতির কর্মকাণ্ড শুধু পর্নোগ্রাফি উৎপাদন ও প্রচারেই সীমাবদ্ধ ছিল না; তারা বিভিন্ন তরুণ-তরুণীকেও এই নেটওয়ার্কে যুক্ত হতে উৎসাহিত করছিলেন। এতে দেশে বসেই পর্নো ভিডিও তৈরি ও প্রচারের একটি সংগঠিত চক্র গড়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নো ভিডিও তৈরি, সংরক্ষণ ও বিতরণ একটি দণ্ডনীয় অপরাধ, যার শাস্তি সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড।

সম্প্রতি ‘দ্য ডিসেন্ট’ নামের একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাদের কার্যক্রম প্রকাশ পেলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে সিআইডি তদন্তে নেমে বান্দরবান থেকে আলোচিত এই পর্নো-তারকা দম্পতিকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাতে আরও বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রী সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট...

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন

দেশব্যাপী আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ঢাকার আশুলিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ২৩৬তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা...

Recent Comments