Saturday, June 13, 2026
Home কর্পোরেট বাংলাদেশে প্রথমবারের মতো এসএমই ডেবিট কার্ড চালু করল প্রাইম ব্যাংক

বাংলাদেশে প্রথমবারের মতো এসএমই ডেবিট কার্ড চালু করল প্রাইম ব্যাংক

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য নতুন একটি যুগের সূচনা হলো প্রাইম ব্যাংক পিএলসি-এর মাধ্যমে। ব্যাংকটি দেশের প্রথম আন্তর্জাতিক রেমিট্যান্স সুবিধাসহ এসএমই ডেবিট কার্ড চালু করেছে। এর মাধ্যমে উদ্যোক্তারা সহজেই আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট করতে পারবেন।

নতুন এই কার্ডটি স্থানীয়ভাবে পিওএস, এটিএম এবং অনলাইন লেনদেনের জন্যও ব্যবহারযোগ্য। একক মালিকানাধীন (Proprietorship) প্রতিষ্ঠানগুলো এই এসএমই ডেবিট কার্ড গ্রহণ করতে পারবে, আর পার্টনারশিপ বা লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো এসএমই প্রিপেইড কার্ড ব্যবহার করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সার্কুলারের প্রেক্ষিতে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসএমই ফাউন্ডেশনে নিবন্ধনের মাধ্যমে গ্রাহকরা অনলাইনে ব্যবসায়িক পেমেন্ট সম্পাদন করতে পারবেন। বৈধ ব্যবসায়িক ব্যয়ের ক্ষেত্রে প্রতিটি কার্ডে সর্বোচ্চ ৬০০ মার্কিন ডলার পর্যন্ত রিফিল করা যাবে, যা বছরে সর্বোচ্চ ৩,০০০ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।

আজ রাজধানীর নিকুঞ্জে অবস্থিত প্রাইম টাওয়ারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওশাদ মোস্তফা, পরিচালক, এসএমই অ্যান্ড এসপিডি, বাংলাদেশ ব্যাংক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক; মো. আয়ুব আলী, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক এবং সোহেল আলিম, পরিচালক, মাস্টারকার্ড বাংলাদেশ।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বলেন, “আমরা সবসময় এসএমই উদ্যোক্তাদের আর্থিকভাবে সক্ষম করতে উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করে আসছি। আন্তর্জাতিক রেমিট্যান্স সুবিধাসহ এই নতুন কার্ড উদ্যোক্তাদের বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মে আরও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণের সুযোগ দেবে। এটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।”

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব ডিস্ট্রিবিউশনস মামুর আহমেদ, হেড অব এসএমই মোহাম্মদ আমিনুর রহমান এবং হেড অব কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments