Friday, June 5, 2026
Home কর্পোরেট আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে চট্টগ্রামের হাব প্রতিনিধিদের মতবিনিময়

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে চট্টগ্রামের হাব প্রতিনিধিদের মতবিনিময়

চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর স্থানীয় প্রতিনিধিদের যৌথ উদ্যোগে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক ও হজ এজেন্সিগুলোর পারস্পরিক সহযোগিতা, হজযাত্রীদের জন্য সহজ আর্থিক সেবা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাই ছিল সভার মূল উদ্দেশ্য।

গত শনিবার নগরীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। তিনি বলেন, “হজ একটি ইবাদত, তাই এর প্রতিটি ধাপকে সঠিকভাবে পরিচালনা করা আমাদের দায়িত্ব। ব্যাংকিং সেবার মাধ্যমে আমরা চাই হজযাত্রীদের অর্থনৈতিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাব চট্টগ্রাম জোনের সভাপতি শরিয়ত উল্লাহ শহিদ, সেক্রেটারি মোহাম্মদ আবদুল মালেক, সাবেক সভাপতি আবুল কাশেম এবং সাবেক সেক্রেটারি আজহারুল ইসলাম। বক্তারা হজযাত্রীদের সেবা সহজতর করতে ব্যাংক ও এজেন্সিগুলোর সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় বক্তারা বলেন, প্রতিবছর চট্টগ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষ হজে যান। তাদের ভিসা, টিকেট, আবাসন, পরিবহন এবং আর্থিক লেনদেনের বিষয়গুলো সঠিকভাবে পরিচালনা করতে হলে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে আস্থার সম্পর্ক বাড়ানো জরুরি। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শরিয়াহভিত্তিক সেবা হজযাত্রীদের জন্য নিরাপদ অর্থ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা মত দেন।

মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন হজ এজেন্সির মালিক ও প্রতিনিধি ছাড়াও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ব্যাংক ও হাব একসঙ্গে কাজ করলে হজযাত্রা আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশের

বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়াতে দেশটির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে...

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে চলমান তাপপ্রবাহও...

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

Recent Comments