Friday, July 3, 2026
Home পুঁজিবাজার এআইআইবি ও এনডিবির যৌথ ঋণ সহায়তা পাচ্ছে সিটি ব্যাংক

এআইআইবি ও এনডিবির যৌথ ঋণ সহায়তা পাচ্ছে সিটি ব্যাংক

সিটি ব্যাংক মোট ৭৫ মিলিয়ন বা সাড়ে ৭ কোটি ডলার দীর্ঘমেয়াদী ঋণ পাবে। এর মধ্যে এআইআইবি ৫০ মিলিয়ন ও এনডিবি ২৫ মিলিয়ন ডলার দেবে।

বৈশ্বিক বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) যৌথভাবে সিটি ব্যাংক পিএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় সিটি ব্যাংক মোট ৭৫ মিলিয়ন বা সাড়ে ৭ কোটি ডলার দীর্ঘমেয়াদী ঋণ পাবে। এর মধ্যে এআইআইবি ৫০ মিলিয়ন ও এনডিবি ২৫ মিলিয়ন ডলার দেবে।

সিটি ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশে কোনো বেসরকারি ব্যাংক বা প্রতিষ্ঠানের সঙ্গে সার্বভৌম গ্যারান্টি ছাড়াই এআইআইবির এটিই প্রথম অন-লেন্ডিং সুবিধা। সিটি ব্যাংকের জন্য এই ঋণ দেশে বেসরকারি খাতের মূলধন বিনিয়োগকে আরো গতিশীলতা, দীর্ঘমেয়াদি অবকাঠামো ঋণ প্রদানের সুযোগ সৃষ্টি ও গুরুত্বপূর্ণ খাতগুলোয় প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।

এআইআইবি ও এনডিবি থেকে ঋণপ্রাপ্তি প্রসঙ্গে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘এআইআইবি ও এনডিবির সঙ্গে এই দীর্ঘমেয়াদী অর্থায়ন অংশীদারত্ব সিটি ব্যাংকের প্রতি তাদের আস্থার বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত করতে সক্ষম করবে, যা দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংশ্লিষ্টরা জানান, এই অর্থায়ন সহযোগিতা এআইআইবি ও এনডিবির অব্যাহত প্রচেষ্টাকে সামনে নিয়ে যাচ্ছে। এটি মূলত সদস্য দেশগুলোর অর্থনীতিতে স্থিতিশীল ও টেকসই অবকাঠামোগত পরিবেশ গড়ে তুলতে সিটি ব্যাংকের মতো টেকসই ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments