Friday, July 17, 2026
Home জাতীয় পুলিশের ঊর্ধ্বতনসহ বহু সরকারি কর্মকর্তাকে ফাঁদে ফেলে কোটি টাকার প্রতারণা

পুলিশের ঊর্ধ্বতনসহ বহু সরকারি কর্মকর্তাকে ফাঁদে ফেলে কোটি টাকার প্রতারণা

সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ২৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারক মোতাল্লেছ হোসেনের নাম উঠে এসেছে। তিনি কখনো নিজেকে বড় গার্মেন্ট ব্যবসায়ী, আবার কখনো রাজনৈতিক দলের লিয়াজোঁ অফিসার হিসেবে পরিচয় দিতেন। তার জালিয়াতির শিকার হয়েছেন বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, কেউ কেউ মুখ খুলতে পারছেন না সম্মানহানির ভয়ে।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও অনুসন্ধান জানা গেছে, মোতাল্লেছ হোসেন এবং তার ভাই সম্মিলিতভাবে একটি প্রতারণা ও চাঁদাবাজি চক্র পরিচালনা করেছেন। তারা ব্যাংক হিসাবের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করে মানি লন্ডারিংয়ের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন।

গত বছরের নভেম্বর থেকে সিটি ব্যাংকের গুলশান শাখায় তার একটি ব্যাংক হিসাব খোলা হয়। মাত্র তিন মাসে ওই হিসাব থেকে ৬ কোটি ৩৭ লাখ টাকা জমা হয়। এছাড়া প্রিমিয়ার ব্যাংক ও ইসলামী ব্যাংকে আরও কোটি কোটি টাকা স্থানান্তরের তথ্য পাওয়া গেছে। তবে তিনি আয়কর রিটার্নে মাত্র সাড়ে ৪ লাখ টাকা আয় দেখিয়েছেন।

মোতাল্লেছ হোসেনের ভাই মোদাচ্ছের হোসেনের মালিকানাধীন এমএল এন্টারপ্রাইজের হিসাবেও ৬ মাসে ২ কোটি ৬৬ লাখ টাকা জমা ও উত্তোলন হয়েছে। যুগান্তরের অনুসন্ধানে দেখা গেছে, তার ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স জাল ঠিকানায় নেওয়া হয়েছে।

মোতাল্লেছ হোসেন বর্তমানে পল্লবীর বাসা থেকে পালিয়ে রয়েছেন। তিনি দাবি করেছেন, অভিযোগগুলো প্রতিহিংসার ফল এবং কিছু সরকারি কর্মকর্তা ও আইন কর্মকর্তার অপকর্ম। তবে পুলিশের অতিরিক্ত ডিআইজি নিশ্চিত করেছেন, তার সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এবং ব্যাংক হিসাবের নমিনি হওয়ার বিষয়টি জানতেন না। বিএফআইইউর প্রতিবেদন ও অনুসন্ধানে প্রমাণ মিলেছে, যে কোনো সময় প্রতারণার এ চক্রের বিষয়ে আরও তথ্য প্রকাশ হতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments