Tuesday, June 9, 2026
Home অর্থ-বানিজ্য ডিজিটালের পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে এজিএম করবে ওয়ালটন

ডিজিটালের পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে এজিএম করবে ওয়ালটন

প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পর্ষদ সর্বশেষ সভায় এজিএম সশরীরে ও অনলাইনে অংশগ্রহণযোগ্য করার সিদ্ধান্ত নেয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে এজিএম অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডাররা চাইলে সশরীরে উপস্থিত হতে পারবেন অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন। সভায় ২০২৪-২৫ হিসাব বছরের জন্য কোম্পানির প্রস্তাবিত ১৭৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪-২৫ হিসাব বছরে ওয়ালটনের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ২২ পয়সায়, যা আগের বছরের তুলনায় কম। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৪৪ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৯ টাকা ৭৪ পয়সা (পুনর্মূল্যায়িত), যা আগের বছরের ৩৭৯ টাকা ৩০ পয়সার তুলনায় বেশি।

এর আগে ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩৫০ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ওয়ালটন। ওই বছরের ইপিএস ছিল ৪৪ টাকা ৭৮ পয়সা, যা ২০২২-২৩ সালের ২৫ টাকা ৮৪ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২২-২৩ অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের ৯০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে ১০টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

Recent Comments