Friday, June 5, 2026
Home কর্পোরেট এক কোটি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবেন কোচ কাঞ্চন

এক কোটি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবেন কোচ কাঞ্চন

দেশের উদ্যোক্তা অঙ্গনে নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছেন কোচ কাঞ্চন। রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম উদ্যোক্তা সম্মেলন “বিজনেস ব্রেকথ্রু সামিট ২০২৫”-এ তিনি এক কোটি উদ্যোক্তাকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন।

কোচ কাঞ্চন তাঁর বক্তব্যে বলেন, “আমরা কেবল ব্যবসায়িক সাফল্য নয়, বরং একটি সুখী, সুস্থ ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই। উদ্যোক্তাদের উন্নতির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।” তিনি আরও যোগ করেন, একাডেমির মাধ্যমে ইতোমধ্যেই লক্ষাধিক উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়েছেন, এবার মিশন হলো—এক কোটি মানুষের মাঝে হ্যাপিনেস ছড়িয়ে দেওয়া।

দিনব্যাপী আয়োজিত এই সামিটে অংশ নেন তিন হাজারেরও বেশি উদ্যোক্তা, সফল ব্যবসায়ী, কর্পোরেট লিডার, শিক্ষাবিদ, ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার এবং তরুণ ভিশনারিরা। সেশন, অভিজ্ঞতা বিনিময় ও লার্নিং মডেল নিয়ে প্রাণবন্ত আলোচনা চলে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কোচ কাঞ্চনের সপ্তম বই “মার্কেটিং ম্যাজিক”-এর মোড়ক উন্মোচন। বইটি উদ্যোক্তাদের জন্য নতুন প্রজন্মের মার্কেটিং স্ট্র্যাটেজি ও ব্যবসা উন্নয়নের বাস্তবমুখী কৌশল নিয়ে লেখা।

সম্মেলনের আবেগঘন অংশে “ব্রেইভ কমিউনিটি”-র সদস্যরা নিজেদের জীবনের গল্প শোনান। কেউ ঋণমুক্ত হয়ে নতুন ব্যবসা দাঁড় করানোর সাফল্য তুলে ধরেন, কেউ হতাশা ও আত্মহত্যার চিন্তা থেকে ফিরে এসে আবার দাঁড় করিয়েছেন জীবন ও প্রতিষ্ঠান। এসব গল্প উদ্যোক্তাদের অনুপ্রেরণা জোগায়।

২০১৮ সালে যাত্রা শুরু করা কোচ কাঞ্চন একাডেমি এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষকে প্রশিক্ষণ দিয়েছে। বিষয়গুলোর মধ্যে ছিল হ্যাপিনেস মাস্টারি, ব্রেইন পাওয়ার, বিজনেস গ্রোথ ও মার্কেটিং। এগুলো উদ্যোক্তাদের কঠিন সময় পার করে নতুন উচ্চতায় পৌঁছাতে সহায়তা করেছে।

এই নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশে উদ্যোক্তাদের জন্য এটি হবে সবচেয়ে বড় প্রশিক্ষণ বিপ্লব।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments