Sunday, May 31, 2026
Home কর্পোরেট রূপালী ব্যাংকের খুলনা অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের খুলনা অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

বিভাগীয় কার্যালয় খুলনা কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম ও মো. কেতাব আলী মন্ডল। সভায় ব্যাংকের খুলনা বিভাগের শাখাগুলোর কার্যক্রম, ঋণ বিতরণ, সঞ্চয় সংগ্রহ এবং অন্যান্য আর্থিক সেবার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। এ সময় খুলনা বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহী এবং সব শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। ব্যাংকের কর্মকর্তারা চলতি বছরের লক্ষ্য অর্জন, শাখা কার্যক্রমের মানোন্নয়ন ও গ্রাহক সেবার গুণগত মান বৃদ্ধি সম্পর্কে মতবিনিময় করেন।

সভা শেষে ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকদের কাজের অগ্রগতি এবং সাফল্য তুলে ধরে পরবর্তী মাসের জন্য কার্যকরী পরিকল্পনা প্রণয়ন করা হয়। অনুষ্ঠানটি ব্যাংকের খুলনা বিভাগের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ব্যাংকের অবদানকে আরও শক্তিশালী করতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments