Wednesday, June 24, 2026
Home অর্থ-বানিজ্য বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান, চায় উন্নত লজিস্টিক সেবা

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান, চায় উন্নত লজিস্টিক সেবা

জাপানের প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ রয়েছে, তবে এজন্য ব্যবসা-সহায়ক পরিবেশ উন্নয়ন, বিশেষ করে লজিস্টিকস ও বন্দর ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছে দেশটি।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে সংগঠনটির নেতাদের সঙ্গে এক বৈঠকে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুয়াকি কাতাওকা এ মন্তব্য করেন। বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাতাওকা বলেন, ‘জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগ অংশীদার এবং অনেক জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী। তবে এজন্য বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিক উন্নয়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কানেক্টিভিটি  বাড়ানো জরুরি।’

আলোচনায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বাংলাদেশ ও জাপানের মধ্যে চলমান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) নিয়ে আলোচনার বিষয়টি তুলে ধরেন।

তিনি ইপিএতে সিঙ্গেল স্টেজ রুলস অভ অরিজিন অন্তরর্ভুক্তির বিষয়ে জোর দেন, যাতে জাপানে বাংলাদেশর পোশাক রপ্তানি প্রক্রিয়া আরও সহজ হয়।

মাহমুদ বলেন, ‘বিজিএমইএ কৌশলগত কারণে পোশাক রপ্তানির বাজার বৈচিত্র্যকরণের ওপর জোর দিয়েছে এবং এক্ষেত্রে জাপান বাংলাদেশের জন্য একটি অমিত সম্ভাবনার বাজার।’

জেট্রো জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে এবং স্থানীয়ভাবে জাপানি পণ্য ও প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি হলেও এর প্রকৃত সম্ভাবনা আরও অনেক বেশি। এই সম্ভাবনাকে কাজে লাগাতে জেট্রো-র সক্রিয় সহায়তাকে আমরা অপরিহার্য মনে করি।’

জেট্রো বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগে উৎসাহিত করে এবং জাপানি পণ্য ও প্রযুক্তির প্রসারে কাজ করে।

একইসঙ্গে তারা বাংলাদেশি পণ্য ও পরিষেবাকে জাপানি বাজারে প্রবেশে সহায়তা করে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জেট্রো বাংলাদেশ সরকার, বিভিন্ন বাণিজ্য সংগঠন ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেনিবিড়ভাবে কাজ করছে।

সভায় বিজিএমইএর সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও জেট্রোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments