Thursday, July 16, 2026
Home জাতীয় ৭১.৫ শতাংশ মানুষ অপরাধে জড়িত পুলিশদের শাস্তি প্রত্যাশা করে

৭১.৫ শতাংশ মানুষ অপরাধে জড়িত পুলিশদের শাস্তি প্রত্যাশা করে

 

 

পুলিশের ভূমিকা ও মানবাধিকারের সুরক্ষা নিয়ে জনগণের প্রত্যাশা ও প্রস্তাবনার একটি চিত্র উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক জরিপে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রকাশিত ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জরিপের ফলাফলে দেখা যায়, পুলিশের অতি বলপ্রয়োগের কারণে মানবাধিকার লঙ্ঘন ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত বলে মনে করেন ৭১.৫ শতাংশ উত্তরদাতা। এ ছাড়া সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনার দাবি তুলেছেন তারা।

 

জরিপে অংশ নেওয়া ৬৮.৮ শতাংশ উত্তরদাতা আন্তর্জাতিক মানবাধিকার নির্দেশিকা অন্তর্ভুক্ত করে প্রমিত পদ্ধতি গ্রহণের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে মানবাধিকার রক্ষায় নিবেদিত ও পেশাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করতে বার্ষিক কর্মমূল্যায়ন প্রক্রিয়ায় পুরস্কার ও তিরস্কারের ব্যবস্থা অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন ৬৮.২৭ শতাংশ অংশগ্রহণকারী।

 

সংবিধানের ৩৭ নম্বর অনুচ্ছেদে সভা-সমাবেশের মৌলিক অধিকার নিশ্চিত হলেও ঢাকা মেট্রোপলিটন আইন ১৯৭৬-এর ২৯ নম্বর ধারায় পুলিশের পূর্বানুমতির বাধ্যবাধকতা রয়েছে। জরিপে অংশ নেওয়া ৫১.৮ শতাংশ নাগরিক এই বাধ্যবাধকতাকে মৌলিক অধিকার পরিপন্থি হিসেবে চিহ্নিত করেছেন। এর বিপরীতে, ৩৭.৪ শতাংশ উত্তরদাতা বিষয়টি সমর্থন করেননি এবং ১০.৮ শতাংশ ছিলেন দ্বিধান্বিত। এ অবস্থায় গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ৭১.২ শতাংশ অংশগ্রহণকারী এই বিধানের পরিবর্তনের দাবি জানিয়েছেন।

 

জরিপে ৮২.৫ শতাংশ অংশগ্রহণকারী ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারাকে সহজে অপব্যবহারযোগ্য বলে উল্লেখ করেছেন। ৪৬.২ শতাংশ উত্তরদাতা এই ধারার যুগোপযোগী সংস্কারের পক্ষে মত দিয়েছেন। এ বিষয়ে উচ্চ আদালতের সুপারিশ অনুযায়ী ৫৪ ধারায় পরিবর্তনের পক্ষে রয়েছেন ৩৯.৭ শতাংশ।

 

জরিপে অংশ নিয়েছেন ২৪ হাজার ৪৪২ জন। অংশগ্রহণকারীদের মধ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সী নাগরিকদের হার ছিল ৮৬.৬ শতাংশ। পেশাভিত্তিক অংশগ্রহণকারীদের মধ্যে চাকরিজীবীর সংখ্যা ৩৬.৪ শতাংশ, শিক্ষার্থীরা ২৭.২ শতাংশ, ব্যবসায়ীরা ৭.৬ শতাংশ এবং বাকি ৭.১ শতাংশ বিভিন্ন পেশার। সর্বাধিক উত্তরদাতা ঢাকা জেলা থেকে, এরপর চট্টগ্রাম ও কুমিল্লা।

 

এই জরিপের ফলাফল দেশের গণতান্ত্রিক পরিবেশ উন্নয়নে আইন ও পুলিশের ভূমিকার সংস্কার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments