Tuesday, May 26, 2026
Home অর্থ-বানিজ্য ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন

৬২ বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন

গত ২৫ এপ্রিল ১০ হাজার ৯৩০ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট লবণ উৎপাদনের পরিমাণ ১৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন, যা ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ।

বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিগত বছরে লবণ উৎপাদন হয়েছিল ১৮ লাখ ৩২ হাজার মেট্রিক টন। চলতি মৌসুমে লবণ চাষের জমি ৬৬ হাজার ৪২৪ একর, গত বছর ছিল ৬৩ হাজার ২৯১ একর। গত বছরের তুলনায় এ বছর লবণ চাষের জমি বৃদ্ধি পেয়েছে ৩ হাজার ১৩৩ একর। চলতি মৌসুমে লবণচাষি ৩৯ হাজার ৪৬৭ জন, গত বছর ছিল ৩৭ হাজার ২৩১ জন। গত বছরের তুলনায় এ বছর লবণচাষি বেড়েছে ২ হাজার ২৩৬ জন।

আমদানি না করে দেশে লবণ উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে চলতি মৌসুমে এক মাস আগেই লবণচাষিদের মাঠে নামানো হয়। গত মৌসুমে লবণ উৎপাদন শুরু হয় ৩০ নভেম্বর। চলতি মৌসুমে লবণ উৎপাদন শুরু হয় ২৪ অক্টোবর। লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে স্বল্পমেয়াদী (১ বছর), মধ্যমেয়াদী (১-৫ বছর) এবং দীর্ঘমেয়াদী (৫ বছরের ঊর্ধ্বে) কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সময়াবদ্ধ কর্মপরিকল্পনা অনুযায়ী আধুনিক পদ্ধতিতে লবণ চাষিদের অগ্রিম লবণ চাষে উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ, লবণ চাষের নতুন এলাকা চিহ্নিতকরণ এবং সম্প্রসারণ, সহজ শর্তে লবণ চাষিদের ঋণ প্রদান, একর প্রতি লবণ উৎপাদন বৃদ্ধিকরণ, প্রকৃত লবণচাষিদের কাছে জমি বরাদ্দকরণ, লবণ চাষের জমির লিজ মূল্য নির্ধারণ, লবণ চাষের জমি সংরক্ষণ, আধুনিক পদ্ধতিতে লবণ উৎপাদনে প্রদর্শনী ও উৎপাদিত লবণের মান নিয়ন্ত্রণে কারিগরি সহায়তা প্রদান, জরিপ পরিচালনা, লবণ চাষ এলাকায় বিদ্যুৎ সংযোগ এবং লবণ উৎপাদন, মজুদ ও মূল্য নিয়ন্ত্রণে নিয়মিতভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

চলতি মৌসুমে লবণ উৎপাদন অব্যাহত আছে। আবহাওয়া অনুকূলে থাকলে ২০ লাখ মেট্রিক টনের অধিক লবণ উৎপাদন করা সম্ভব হবে।

শিল্পের উন্নয়ন কর্মসূচি কার্যালয়ের আওতাধীন ১২টি লবণ কেন্দ্রের মাধ্যমে কক্সবাজারের সব উপজেলায় এবং চট্টগ্রামের বাঁশখালীতে লবণ চাষের জন্য চাষিদের প্রশিক্ষণ, ঋণ প্রদান এবং প্রযুক্তি সম্প্রসারণসহ সার্বিক সহায়তা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments