Thursday, July 16, 2026
Home কর্পোরেট ২৫ বছরের বেশি সময় কর্মরতদের সংবর্ধনা দিল আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

২৫ বছরের বেশি সময় কর্মরতদের সংবর্ধনা দিল আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসিতে ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

ব্যাংকের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাফাত উল্লা খান। তিনি সংবর্ধিত কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এমডি মো. রাফাত উল্লা খান বলেন, ‘প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অভিজ্ঞ ও নিবেদিত কর্মকর্তারাই ব্যাংকের মূল শক্তি। তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের মাধ্যমে ব্যাংক আজকের অবস্থানে পৌঁছেছে এবং ভবিষ্যতেও তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব ব্যাংকের অগ্রযাত্রাকে আরো গতিশীল করবে।’তিনি বলেন, ‘গ্রাহকসেবার মান উন্নয়ন, শরিয়াহসম্মত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং পেশাদারত্ব বজায় রেখে সব কর্মকর্তাকে একযোগে কাজ করতে হবে, যাতে ব্যাংকের সুনাম ও আস্থা আরো সুদৃঢ় হয়।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, এসএম আবু জাফর ও সৈয়দ আবুল হাশেমসহ বিভিন্ন বিভাগের প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য একটি দক্ষ,...

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল...

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

Recent Comments