Sunday, July 26, 2026
Home জাতীয় ২০২৫ সালে নতুন ভোটার হন ঘরে বসেই আবেদন করবেন যেভাবে

২০২৫ সালে নতুন ভোটার হন ঘরে বসেই আবেদন করবেন যেভাবে

২০২৫ সালের মধ্যে যেসব নাগরিক এখনও জাতীয় পরিচয়পত্র (NID) পাননি বা নতুন ভোটার হননি, তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ। এবার ঘরে বসেই অনলাইনে আবেদন করে নতুন ভোটার হওয়া যাবে সহজেই। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কর্তৃপক্ষ (NID) তাদের ওয়েবসাইটে এই সুযোগ চালু করেছে। আবেদন করতে পারবেন স্মার্টফোন কিংবা কম্পিউটার দিয়েই।

অনলাইন আবেদন করতে যা যা করতে হবে:

✅ প্রথম ধাপ: মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজারে গিয়ে ভিজিট করুন:https://services.nidw.gov.bd

✅ নতুন নিবন্ধন আবেদন করুন:
সাইটে প্রবেশের পর “নতুন নিবন্ধনের জন্য আবেদন” অপশনে ক্লিক করুন। এরপর ধাপে ধাপে দিতে হবে নাম (ইংরেজিতে), জন্ম তারিখ, ক্যাপচা কোড এবং মোবাইল নম্বর।

✅ ওটিপি যাচাই ও অ্যাকাউন্ট তৈরি:
আপনার মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফাই করে ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করতে হবে। এরপর লগইন করে প্রোফাইল আপডেট করতে হবে।

✅ ব্যক্তিগত তথ্য ও ঠিকানা পূরণ:
প্রোফাইলে গিয়ে আপনাকে দিতে হবে ব্যক্তিগত তথ্য যেমন: নাম (বাংলা ও ইংরেজি), জন্মস্থান, লিঙ্গ, রক্তের গ্রুপ, পিতামাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, পেশা এবং স্থায়ী ও বর্তমান ঠিকানা।

✅ ফরম ডাউনলোড ও জমা:
সব তথ্য পূরণ ও সাবমিট করার পর আপনি একটি পূরণকৃত আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। এই ফরমে শনাক্তকারী (যেমন: স্থানীয় ইউপি চেয়ারম্যান/মেম্বার) এর স্বাক্ষর এবং NID নম্বর লাগবে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে:
✅ অনলাইন জন্মনিবন্ধনের কপি (বাংলা ও ইংরেজি)

✅ শিক্ষাগত যোগ্যতার সনদের কপি (যদি থাকে)

✅ বিবাহিত হলে কাবিননামা

✅ বাসার বিদ্যুৎ/পানি বিল বা হোল্ডিং ট্যাক্সের রশিদ

✅ পিতা-মাতার NID কপি (ঐচ্ছিক)

✅ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স কপি (যদি থাকে)

সব কাগজপত্রসহ আবেদন ফরমটি আপনার উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার ৭-১০ দিন পর মোবাইলে কল বা মেসেজের মাধ্যমে আপনাকে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও স্বাক্ষরের জন্য ডাকা হবে।

এরপর নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি অনলাইনে আপনার ডিজিটাল NID কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরে স্মার্ট কার্ড সংগ্রহের সুযোগ পাবেন। সূত্রঃ //youtu.be/A_BtfG2iWkk?si=CmAfm37AtEdaoZCx

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments