Sunday, July 26, 2026
Home ব্যাংক-বীমা ২০২৪ সালে ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ

২০২৪ সালে ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ

মেটলাইফ বাংলাদেশ ২০২৪ সালে মোট ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে। গ্রাহকদেরকে বীমা সুবিধা হিসেবে পরিশোধ করা অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু দাবি হিসেবে পরিশোধ করা অর্থ এর অন্তর্ভুক্ত।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বীমা পরিকল্পনায় গ্রাহকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হচ্ছে বীমা দাবির অর্থ পাওয়া। আমরা নিরলসভাবে আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করেছি যাতে মেটলাইফের গ্রাহকরা তাঁদের বীমা দাবি দ্রুত এবং সহজে পেয়ে যান। বাংলাদেশের বীমা শিল্পের উপর গ্রাহকের মানুষের বিশ্বাস এবং আস্থা বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য।“
২০২৪ সালে মেটলাইফের নিষ্পত্তিকৃত মোট বীমা দাবির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা খরচ নির্বাহে ২৩৭ কোটি টাকা; মৃত্যু দাবি হিসেবে ১৪০ কোটি টাকা এবং পলিসির পূর্ণ বা আংশিক মেয়াদপূর্তি সহ আরও অন্যান্য কারণে ২,৫১৮ কোটি টাকা পরিশোধ করা হয়। গত ৫ বছরে (২০২০-২০২৪) মেটলাইফ ১১ হাজার ৪০০ কোটি টাকারও বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে।

অনলাইন বীমা দাবি আবেদন করা এবং ৩-৫ কার্য দিবসের মধ্যে বীমা দাবি পাওয়ার মাধ্যমে মেটলাইফ-এর গ্রাহকরা এখন সবচেয়ে ভালো অভিজ্ঞতা উপভোগ করছেন। বীমা দাবি নিষ্পত্তিতে মেটলাইফের সক্রিয়তা এবং দক্ষতা দেশের বীমা খাতে গ্রাহকের সন্তুষ্টি ও আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বাংলাদেশে ৯০০টিরও বেশি প্রতিষ্ঠান এবং ১০ লাখ ব্যাক্তি গ্রাহকদের বীমা সেবা প্রদান করছে মেটলাইফ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments