Tuesday, May 26, 2026
Home কর্পোরেট ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে জনাব মোহাম্মদ ইকবালের যোগদান

ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে জনাব মোহাম্মদ ইকবালের যোগদান

দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার জনাব মোহাম্মদ ইকবাল সম্প্রতি শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে যোগদান করেছেন। চতুর্থ প্রজন্মের শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি’তে যোগদানের পূর্বে জনাব ইকবাল সিটিজেনস ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ বিজনেস এবং ক্যামেলকো হিসেবে দায়িত্বপালন করেছেন। ২৮ বছরের কর্মজীবনে তাঁর অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সিটিজেনস ব্যাংকে চাকুরির অভিজ্ঞতা রয়েছে এবং এসব ব্যাংকে কর্পোরেট, ইমার্জিং কর্পোরেট, এসএমই ও বিশেষ প্রোগ্রামের প্রধান, ক্রেডিট রিস্ক, এগ্রিকালচার ক্রেডিট, রিটেইল ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং (এসএমই সেগমেন্ট), সাসটেইনেবল ফাইন্যান্স, আর্থিক অর্ন্তভুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তাঁর কর্মদক্ষতার ফলে পূর্বে কর্মরত ব্যাংক সমূহ বিভিন্ন পদক অর্জন করে। জনাব মোহাম্মদ ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স (ফিন্যান্স) এবং এমকম (ব্যাংকিং) ডিগ্রী অর্জন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন। জনাব ইকবাল বিআইবিএম, বিএবি এবং বিসিক এর SCITI এ পাঠদান করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে তিনি জাপান, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, নেপাল এবং ভুটান ভ্রমণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments