Wednesday, June 3, 2026
Home কর্পোরেট হোন্ডা ফুটসাল লিগ ২০২৫ উদ্বোধন

হোন্ডা ফুটসাল লিগ ২০২৫ উদ্বোধন

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত হোন্ডা ফুটসাল লিগ ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠান গত ১৯ নভেম্বর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের কার্নিভাল হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের কিক-অফ সেশনের মধ্য দিয়ে শুরু হলো খেলাধুলা, ঐক্য ও তারুণ্যের এক অনুপ্রেরণামূলক যাত্রা।

এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৩২টি অংশগ্রহণকারী দলের লোগো উন্মোচন এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিশেষ মুহূর্ত হিসেবে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর পক্ষ থেকে নেইমার জুনিয়র স্বাক্ষরিত ব্রাজিলিয়ান জার্সিটি তুলে দেওয়া হয় অধিনায়ক জামাল ভূঁইয়ার হাতে।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান এই স্মারকটি তার হাতে তুলে দেন।

ট্রফি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেম্বার, ক্লাব প্রতিনিধি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী এবং BHL-এর সংশ্লিষ্ট কর্মকর্তা, ফুটবল অনুরাগী ও হোন্ডা সমর্থকরা।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, এতো প্রাণবন্ত ও বর্ণিল আয়োজনে অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। ব্রাজিলের পক্ষ থেকে পাওয়া নেইমার জুনিয়রের স্বাক্ষরিত বিশেষ জার্সিটি আমাকে গভীরভাবে সম্মানিত করেছে। ফুটবলের প্রতি দেশের তরুণদের অনুপ্রাণিত করতে এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান বলেন, গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমরা সবসময়ই সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। হোন্ডা ফুটসাল লিগ মোটরসাইকেল ও ফুটবলের মিলিত আবেগ, পারফরম্যান্স এবং স্পোর্টসম্যানশিপের একটি অনন্য সেলিব্রেশন, যা বিশেষত এমন সময়ে যখন আমরা বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে আনন্দিত।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া বলেন, এই ঐতিহাসিক আয়োজন আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি দেশের ফুটবলভক্তদের জন্যও গর্বের বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments