Thursday, July 16, 2026
Home জাতীয় রাজনীতি স্মৃতিসৌধে অসুস্থ হয়ে সাভার সিএমএইচে ভর্তি মির্জা ফখরুল

স্মৃতিসৌধে অসুস্থ হয়ে সাভার সিএমএইচে ভর্তি মির্জা ফখরুল

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল শারীরিক অসুস্থতা অনুভব করেন। কয়েক মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে শুয়ে পড়েন। দলীয় নেতারা দ্রুত তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। এরপর তাকে দ্রুত সাভার সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) নিয়ে যাওয়া হয়।

বিএনপি সূত্র জানায়, মির্জা ফখরুল কিছুদিন ধরে শারীরিকভাবে দুর্বল ছিলেন। বিজয় দিবসের কর্মসূচি পালন করতে গিয়ে তিনি অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েন। তবে সিএমএইচে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হলে শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মির্জা ফখরুলের সঙ্গে হাসপাতালে যান দলের জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ এবং হাবিবুন্নবী খান সোহেল। তারা জানান, ফখরুলের শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

বিএনপির পক্ষ থেকে দেশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার।

প্রসঙ্গত, বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিবের আকস্মিক অসুস্থতায় দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও চিকিৎসকদের আশ্বাসে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments