Thursday, June 4, 2026
Home জাতীয় সৌদি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সৌদি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (FII) সম্মেলনের নবম আসরে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার। ২০২৫ সালের ২৭ থেকে ৩০ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় এই সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

রোববার (২৭ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এই আমন্ত্রণপত্র প্রদান করেন। এসময় ড. ইউনূস সৌদি যুবরাজ এবং সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এটি বাংলাদেশের জন্য সম্মানজনক একটি উপলক্ষ। তিনি সম্মেলনে যোগদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো সরকারপ্রধানকে FII সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হলো। বৈশ্বিক বিনিয়োগ ও অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনার অন্যতম প্রধান এই প্ল্যাটফর্মে প্রতিবছর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, উচ্চপর্যায়ের নীতিনির্ধারক, উদ্যোক্তা এবং প্রযুক্তি খাতের নেতারা অংশ নেন।

গত বছরের সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় সিইওসহ প্রায় ৮,৫০০ অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরতে পারবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ড. ইউনূস সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। সুশাসন, ফিন্যান্স এবং সুশৃঙ্খল...

রাতে আরও বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রী সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট...

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

Recent Comments