Saturday, April 25, 2026
Home জাতীয় সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশে শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানা গেছে।

এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৯ হাজার ২৪৮ জন।
এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৩টি, সৌদি এয়ারলাইন্সের ৩০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৮টি।

এখন পর্যন্ত সৌদি আরবে যাওয়া দুজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। ২২ এপ্রিল মো. আবুল কাশেম মক্কায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। এর আগের দিন জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল মারা যান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। শনিবার বেলা পৌনে ১১টার দিকে বিয়াম ফাইন্ডেশনের তৃতীয় ভবনের উদ্বোধনী...

দেশে আজকে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সেই অনুযায়ী, আজ শনিবার (২৫ এপ্রিল) সবশেষ নির্ধারিত দামেই। সবশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে দেয়া...

সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জাতীয় সংসদ ভবনসহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা ঘিরে এই নির্দেশ দিয়েছে...

সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশে শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত...

Recent Comments