Sunday, May 31, 2026
Home জাতীয় সৌদির সঙ্গে মিলিয়ে রোজা রেখেছেন শরীয়তপুরের হাজারো মুসল্লি

সৌদির সঙ্গে মিলিয়ে রোজা রেখেছেন শরীয়তপুরের হাজারো মুসল্লি

শরীয়তপুরের প্রায় ৩০টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র রমজান পালন শুরু করেছেন। শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করে শনিবার (১ মার্চ) থেকে তারা রোজা রাখা শুরু করেছেন। সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা ১৯২৮ সাল থেকে এভাবেই রোজা ও ঈদ উদযাপন করে আসছেন।

সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা প্রায় ১০০ বছর ধরে বাংলাদেশের মূল ধারার চেয়ে একদিন আগে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন। দরবারের ভক্ত ও অনুরাগীরা বিশ্বাস করেন, চাঁদ পৃথিবীর যেকোনো স্থানে দেখা গেলেই রোজা ও ঈদ পালন করা যায়। সে কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা এই রীতি অনুসরণ করেন।সুরেশ্বর দরবার শরিফের প্রশাসনিক কর্মকর্তা (খাদেম) মুনসুর আলী মৃধা বলেন, “পৃথিবীতে চাঁদ একটাই। তাই সৌদিতে চাঁদ দেখা গেলেই আমরা রোজা ও ঈদ পালন করি। দীর্ঘদিন ধরে এই প্রথা মেনে আসছে আমাদের দরবারের অনুসারীরা।”

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুরসহ ৩০টি গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি এই রীতি অনুসরণ করেন। শুক্রবার রাতে তারা তারাবির নামাজ আদায় করেন এবং সেহরি খেয়ে শনিবার রোজা রাখা শুরু করেন।

সুরেশ্বর দরবার শরিফের এক ভক্ত শাহজালাল সিকদার মিথুন বলেন, “আমার পূর্বপুরুষরাও মধ্যপ্রাচ্যের সময় অনুসারে রোজা রাখতেন। আমরা বংশ পরম্পরায় এই ধারাই অনুসরণ করে আসছি।” সুরেশ্বর দরবার শরিফে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ধর্মীয় আয়োজন করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় প্রথম তারাবির জামাতের ইমামতি করেন মাওলানা জুলহাস উদ্দিন এবং শোয়া ৮টায় দ্বিতীয় জামাতের ইমামতি করেন হাফেজ আব্দুল কাদির।

দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা নিয়ে বিতর্ক থাকলেও সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা সেই বিতর্ক এড়িয়ে মধ্যপ্রাচ্যের নিয়ম অনুসরণ করে রোজা ও ঈদ উদযাপন করেন। তাদের মতে, এটি তাদের দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য এবং তা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। সুরেশ্বর দরবার শরিফের খাদেম মুনসুর আলী মৃধা বলেন, “আমাদের দরবারের অনুসারীরা আজ থেকে পবিত্র রোজা পালন শুরু করেছেন। আমরা সবার জন্য মঙ্গল কামনা করি এবং সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments