সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৪ইং সালের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারপারসন মো. মোতালেব হোসেন। সভায় অংশগ্রহণ করেন ইনডিপেনডেন্ট পরিচালক ও অডিট কমিটির চেয়ারপারসন শহিদুল ইসলাম নিরু, ইনডিপেনডেন্ট পরিচালক ও এনআরসির চেয়ারপারসন ড. শরীফ এনামুল কবির। আরো অংশ নেন কোম্পানির পরিচালক মো. রুহুল আমিন, মো. শামসুল হক, আবুল কালাম আজাদ, কৈলাশ চৈন্দ্র বাড়ৈ, গঙ্গাচরণ মালাকার, সুমিত কুমার বাড়ৈ, এএনএম রেজওয়ানুল কাইউম প্রমুখ।
আরও অংশগ্রহণ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামসুল হুদা, কোম্পানির সিএফও এ. বি. এম. হাসানগীর এবং কোম্পানি সচিব আব্দুর রউফ গোমস্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


