Sunday, May 31, 2026
Home পুঁজিবাজার সিটি ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

সিটি ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এছাড়া যমুনা ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসির বন্ডের সম্মতিপত্রের মেয়াদ এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। গতকাল বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
কমিশন সভায় সিটি ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকার সাত বছর মেয়াদি আনসিকিউরড, ফুললি পেইডআপ, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করে বন্ডটির কুপন রেট নির্ধারিত হবে। এক্ষেত্রে রেফারেন্স রেট নির্ধারিত হবে প্রচলিত ধারার বেসরকারি ব্যাংকের ছয় মাসের ফিক্সড ডিপোজিটের সুদহারের উচ্চসীমার ছয় মাসের গড়ের ভিত্তিতে। শরিয়াহভিত্তিক ব্যাংক, বিদেশী ব্যাংক এবং যেসব ব্যাংক ২০১২ সালের পরে লাইসেন্স পেয়েছে সেগুলোর সুদহার এক্ষেত্রে বিবেচ্য হবে না। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান, ব্যক্তিগত বিনিয়োগকারী ও মিউচুয়াল ফান্ডের অনুকূলে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে সিটি ব্যাংক করপোরেট, রিটেইল ও এসএমই খাতে ঋণ বিতরণ করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড দায়িত্ব পালন করবে এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ৯৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৯ পয়সায়।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৫২১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯৬১ কোটি ১৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫২ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৯। এর ৩০ দশমিক ৩৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৪১, বিদেশী বিনিয়োগকারী ৪ দশমিক ৮৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৭ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে।
যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের সম্মতিপত্রের মেয়াদ বাড়ানো-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে শেষবারের মতো এ মেয়াদ আগমী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে বন্ডটির মূল সম্মতিপত্রের অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।

একইভাবে ট্রাস্ট ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড-৮-এর সম্মতিপত্রের মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে শেষবারের মতো এ মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রেও মূল সম্মতিপত্রের অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments