Friday, June 26, 2026
Home জাতীয় সালাউদ্দিন কাদের চৌধুরী ও দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের

সালাউদ্দিন কাদের চৌধুরী ও দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের

ঢাকার গুলশানের এক শিল্পপতির বাসায় জোরপূর্বক প্রবেশ করে স্ত্রী ও সন্তানদের মারধরের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে মামলা করেন মৃত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী, সামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেডের প্রোপ্রাইটর আরেফিন সামসুল আলম, মেরিনা ইরশাদ, কেশব চন্দ্র নাথ, হারুন অর রশীদ, ফেরদৌস মুনসি, শাহাবুদ্দিন এবং ছালাউদ্দিন আব্বাছি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছে, এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সালে মাইনুল ইসলাম ও ফারজানা আন্না ইসলাম গুলশানের মডেল টাউনের ছয়তলা ভবন নির্মাণের জন্য আরেফিন সামসুল আলমের সঙ্গে চুক্তি করেন। ২০০৭ সালের ১৯ ডিসেম্বর তারা বাড়ি বুঝে নেন। তবে মাইনুল ইসলাম ২০০৮ সালে মারা যান। এরপর আসামিরা জাল দলিল তৈরি করে বাড়ির দ্বিতীয় তলার ফ্লোর দখলের চেষ্টা শুরু করেন।

গত ১৪ জুলাই তারা বাড়িতে অনধিকার প্রবেশ করে তালা ভেঙে ফ্ল্যাট দখলের চেষ্টা করেন এবং ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। ফারজানা আন্না ইসলামকে বিভিন্ন হুমকি দেওয়া হয়। ২৮ আগস্ট তারা পুনরায় বাসায় প্রবেশ করে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের আহত করেন এবং ১০ লাখ টাকা ও ১০ ভরি সোনার জিনিসপত্র নিয়ে যায়। এছাড়া গ্যারেজ ভাঙচুর করে প্রায় তিন কোটি টাকার ক্ষতিসাধন করেন।

বাদীর আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের মাধ্যমে মাদকের বিস্তার...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর চীন সফরের সমাপ্তি দিনে কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। বেইজিংয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা এবং...

নিত্যপণ্যে ফের অস্থিরতা, নিয়ন্ত্রণ কার হাতে?

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা বাজারে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাজারে বেশিরভাগ পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও সবজি, চাল, ডাল, মাংস,...

Recent Comments