Saturday, June 13, 2026
Home জাতীয় সাত কলেজের ছাত্র প্রতিনিধিদের আন্দোলন প্রত্যাহার ঘোষণা

সাত কলেজের ছাত্র প্রতিনিধিদের আন্দোলন প্রত্যাহার ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলন স্থগিতের এ ঘোষণা দেওয়া হয়। এর আগে, সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার জন্য দায়ী কর্মকর্তাদের বিচারের আওতায় আনার এবং তাদের প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল হোসেন বলেন, “আমাদের দাবিগুলো ২৪ ঘণ্টার মধ্যে পূরণ করা না হলে নিউমার্কেট থানা ঘেরাও করা হবে। একই সঙ্গে সাত কলেজের সম্মুখ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। “মইনুল আরও বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশ যে নির্বিচারে হামলা চালিয়েছে, তা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। এ ঘটনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদ আমাদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছেন।”

এই ঘটনার পরপরই শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে ঢাবি প্রশাসন তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেয়। প্রশাসনের এমন আশ্বাসের ভিত্তিতেই আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। আন্দোলন স্থগিতের ঘোষণার সময় শিক্ষার্থীরা জানান, দাবি পূরণের অগ্রগতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। যদি দাবি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে কোনো গড়িমসি করা হয়, তবে তারা নতুন করে আন্দোলনে নামবেন।

উল্লেখ্য, সাত কলেজের শিক্ষার্থীদের দাবি ছিলো শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার, দায়ী পুলিশ সদস্যদের প্রত্যাহার, এবং প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। শিক্ষার্থীদের আন্দোলন ও প্রশাসনের প্রতিশ্রুতিতে পরিস্থিতি আপাতত শান্ত হলেও শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের অধিকার আদায়ে প্রয়োজনে আবারও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments