Saturday, May 30, 2026
Home পুঁজিবাজার সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) আয় বেড়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করে ব্যাংকটি। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য প্রান্তিকে সাউথইস্ট ব্যাংকের শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৯ পয়সা, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আগের বছর এই সময় আয় ছিল ২২ পয়সা (রিস্টেটেড)।

হিসাব বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন, ২০২৫) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৯১ পয়সা (রিস্টেটেড)।

ক্যাশ ফ্লোও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ছয় মাসে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (Net Operating Cash Flow per Share) হয়েছে ২ টাকা ৩৯ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৩ পয়সা।

ব্যাংকটির আয় ও ক্যাশ ফ্লোর উন্নতি কোম্পানিটির আর্থিক স্থিতি ও পরিচালন দক্ষতার ইতিবাচক দিক নির্দেশ করে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী

সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী। চট্টগ্রাম সার্কিট হাউজে ১৯৮১ সালের ৩০ মে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে...

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের...

Recent Comments