Saturday, June 13, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম. এ কাশেমকে নিয়ে প্রকাশিত সংবাদে ব্যাংকের প্রতিবাদ

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম. এ কাশেমকে নিয়ে প্রকাশিত সংবাদে ব্যাংকের প্রতিবাদ

সাউথইস্ট ব্যাংক পিএলসি এক বিবৃতিতে জানিয়েছে, ৪ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের আজীবন সদস্য জনাব এম. এ কাশেমকে ঘিরে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। ব্যাংকের দাবি, উক্ত সংবাদে প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, সাউথইস্ট ব্যাংক সবসময় বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নিয়মনীতি মেনে পরিচালিত হয় এবং গ্রাহক ও শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অতীতে কিছু অসাধু ও দুর্নীতিবাজ ব্যক্তির কারণে প্রতিষ্ঠানটি অস্থিরতার মুখে পড়েছিল। সম্প্রতি আবারও তারা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ব্যাংকের প্রবৃদ্ধি ব্যাহত করার চেষ্টা করছে।

জনাব এম. এ কাশেম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি এফবিসিসিআই’র সাবেক সভাপতি এবং রফতানিতে বিশেষ অবদানের জন্য দু’বার ‘প্রেসিডেন্ট এক্সপোর্ট ট্রফি’ ও শিল্পখাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিআর দাস স্বর্ণ পদক’ অর্জন করেন। জাতীয় রাজস্ব বোর্ড তাঁকে ২০১১ ও ২০১৬-১৭ সালে সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি দেয়।

ব্যাংকের দাবি, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এম. এ কাশেম দুর্নীতির মূল উদ্ঘাটন করে সু-শাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছেন। তাঁর নেতৃত্বে ব্যাংকের ডিপোজিট ও অপারেটিং প্রফিট ২০২৪ সালে বেড়েছে, যা প্রবৃদ্ধির ইতিবাচক ধারাবাহিকতা তৈরি করেছে।

সাউথইস্ট ব্যাংক স্পষ্ট জানায়, প্রকাশিত সংবাদ সম্পূর্ণ অসত্য এবং চেয়ারম্যানের সুনাম ক্ষুণ্ণ করার অসৎ প্রচেষ্টা। প্রতিষ্ঠানটি এর প্রতিবাদ জানিয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্যাংক হিসাব খোলাসহ ৭ সেবায় বিন নেওয়া বাধ্যতামূলক

ব্যাংক হিসাব খোলাসহ ৭টি সেবা গ্রহণে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা এছাড়া যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন,...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

Recent Comments