Thursday, June 4, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এবং ঢাকা আহ্ছানিয়া মিশন প্রেসিডেন্টের সাক্ষাৎ

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এবং ঢাকা আহ্ছানিয়া মিশন প্রেসিডেন্টের সাক্ষাৎ

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান এম.এ. কাশেমের সঙ্গে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকের মূল লক্ষ্য ছিল উভয় প্রতিষ্ঠানের আস্থা ও ব্যাংকিং সম্পর্ক শক্তিশালী করা এবং ব্যাংকের আর্থিক সেবা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের নতুন উপায় অনুসন্ধান। প্রতিনিধি দলের পক্ষ থেকে সাউথইস্ট ব্যাংকের শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচনে কার্যক্রমকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করা হয় এবং ব্যাংকের আর্থিক সেবার মানের ভূয়সী প্রশংসা করা হয়। বৈঠকে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম.এ. কাশেমকে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ মিশনকর্তৃক পরিচালিত অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পসমূহ পরিদর্শনের জন্য সবিনয় আমন্ত্রণ জানানো হয়।

সাক্ষাৎকালে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার আ.ফ.ম. গোলাম শারফুদ্দিন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ মহিউদ্দিন এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। সুশাসন, ফিন্যান্স এবং সুশৃঙ্খল...

Recent Comments