শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড (জেএসএইচএল)-কে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কোম্পানিটিতে নতুন বিনিয়োগ করেছে জেএমআই হসপিটাল।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ইতোমধ্যে জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে অতিরিক্ত ১০ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা বিনিয়োগ করেছে। এর ফলে হাসপাতালটিতে কোম্পানিটির মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩১ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা।
এদিকে, জেএমআই স্পেশালাইজড হসপিটালে আর কোনো অতিরিক্ত বিনিয়োগ না করার এবং হাসপাতালটিতে তাদের বিনিয়োগ ৫০ শতাংশের নিচে নামিয়ে আনার সিদ্ধান্তও নিয়েছে পর্ষদ। এর ফলে প্রতিষ্ঠানটি সহযোগী থেকে অ্যাসোসিয়েট কোম্পানিতে রূপান্তরিত হবে।


