Sunday, June 14, 2026
Home জাতীয় সহকারী কমিশনার এবং অতিরিক্ত পুলিশ সুপার গ্রেফতার

সহকারী কমিশনার এবং অতিরিক্ত পুলিশ সুপার গ্রেফতার

নরসিংদীতে গত বছরের জুলাই আন্দোলনে গুলি চালানোর ঘটনায় প্রথমবারের মতো একজন প্রশাসন ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় গ্রেফতার হয়েছেন পুলিশ ক্যাডারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম সোমবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরী এবং নরসিংদীর জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রাঙামাটির পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বান চৌধুরীকে হেফাজতে নেওয়া হয়। একই সময় ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সাইফুল ইসলামকে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় গুলি চালানোর নির্দেশ ও বাস্তবায়নের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম বর্তমানে জ্যেষ্ঠ সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, অনির্বান চৌধুরী ৩০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার পদে চাকরিতে যোগ দিয়েছিলেন এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), রাঙামাটি পদে কর্মরত ছিলেন।

২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে দেশজুড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদীতে বিক্ষোভ দমনে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় কয়েকজন আন্দোলনকারী নিহত হন। ঘটনার পরপরই গণহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।

এই প্রথমবারের মতো প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে এ ধরনের মামলায় গ্রেফতার করা হলো। বিষয়টি প্রশাসনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের একজন মুখপাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments