Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ২৮ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ২৮ টাকা

নতুন বছরের শুরুতে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ২৮ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। বাজারে বোতলজাত তেলের সরবরাহ কম থাকায় ক্রেতারা বেশি দামে খোলা তেল কিনতে বাধ্য হচ্ছেন।

সরকার আমদানি শুল্ক ও ভ্যাট কমিয়ে তেলের দাম নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নিলেও বাজার পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ব্যবসায়ীরা চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করে কৃত্রিম সংকট তৈরি করছে। রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, বোতলজাত তেলের সরবরাহ সীমিত। খুচরা দোকানগুলোতে এক ও দুই লিটারের বোতলজাত তেলের ঘাটতি রয়েছে।

খোলা সয়াবিন তেলের নির্ধারিত মূল্য লিটারপ্রতি ১৫৭ টাকা হলেও বাজারে তা ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম হওয়ায় নির্ধারিত দামে তেল বিক্রি সম্ভব হচ্ছে না। রাজধানীর জিনজিরা ও কাওরান বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ডিলাররা পর্যাপ্ত তেল সরবরাহ করছে না। প্রতিদিন তেল সরবরাহ না পেয়ে কয়েকদিন পরপর ২-৩ কার্টন তেল দেওয়া হচ্ছে।

ক্রেতারা বলছেন, দীর্ঘদিন ধরে তেলের বাজারে এই অস্থিরতা চলছে। কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়ীরা ভোক্তাদের ভোগান্তিতে ফেলছেন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বাড়লেও তা বাংলাদেশের বাজারে অযৌক্তিক হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সরকার ব্যবসায়ীদের নীতি সহায়তা দিলেও ভোক্তাদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা নেওয়া হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments