Saturday, July 11, 2026
Home জাতীয় সড়কে চাপ আছে যানজট নেই: ওবায়দুল কাদের

সড়কে চাপ আছে যানজট নেই: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সড়কে চাপ আছে যানজট নেই। তিনি বলেন, স্মরণকালের সেরা সড়ক শেখ হাসিনা সরকারের আমলেই হয়েছে। গত ঈদের তুলনায় ভোগান্তি হবে না। তবে, বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন। এ সময় পশুবাহী গাড়িগুলোকে যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি না করার আহ্বান জানান মন্ত্রী।

শুক্রবার (১৪ জুন) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন ওবায়দুল কাদের।

বাজেট নিয়ে তিনি বলেন, বাজেট নিয়ে আলোচনা সমালোচনা আছে। দীর্ঘ চিন্তা ভাবনার পর এ বাজেট করা হয়েছে। মূল্যস্ফীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশেও মূল্যস্ফীতি রয়েছে।

বিএনপির সমালোচনা করে বলেন, দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। বিএনপির চেয়ারম্যান থেকে আগাগোড়ায় সবাই দুর্নীতিবাজ। বিএনপির আমলে দুর্নীতির বিচারের নজির নেই, সৎসাহসও ছিল না। শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিচারের সৎ সাহস রাখেন, প্রমাণিত।

কাদের বলেন, ফখরুল নিজেই স্বাধীন নেই। তারেকের স্বার্থেই ফখরুলকে সংসদ থেকে বাইরে রেখেছে। তারেকের অনুপস্থিতিতে কাউকে নেতা হতে দেবে না, ফখরুল নিজেও অনুধাবন করেন।

তিনি বলেন, বিচার ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে গেলে তারা বিচার মানেন না। তারেক সাজাপ্রাপ্ত তাকে সাজা ভোগ করাতে হবে, ভালো মানুষ সাজানোর কোনো পথ নেই। আইন অমান্য করে কেন তারেক রহমান ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ড করে এমন উত্তরও ফখরুলকে দিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের গঠনতন্ত্র অনুযায়ী দুর্নীতিবাজ কেউ নেতা হতে পারবে না। অথচ তারা নেতা বানিয়েছে। গণতন্ত্রের নামে বর্ণচোরারা যতদিন থাকবে ততদিনই এদেশের স্বাধীনতা গনতন্ত্রের মূল্যবোধ ধ্বংস হবে।

এদেশকে ধ্বংসের হাত থেকে শেখ হাসিনাই তুলে এনেছে। গত ১৫ বছর আগের এদেশের অর্থনীতি কেমন ছিল দেখলে বোঝা যাবে এদেশের কেমন পরিবর্তন হয়েছে, যোগ করেন ওবায়দুল কাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে : হাইকমিশন

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। চুক্তিটি কার্যকর হলে মালদ্বীপের কারাগারে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকরা মানবিক বিবেচনায় দেশে ফিরে...

Recent Comments