Friday, June 26, 2026
Home জাতীয় সড়কে এআই মামলা থেকে বাঁচতে যা করবেন

সড়কে এআই মামলা থেকে বাঁচতে যা করবেন

ঢাকার প্রধান সড়কগুলোতে এবার ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এআই ক্যামেরা। স্বয়ংক্রিয় এই ব্যবস্থায় নিয়ম ভঙ্গ করলেই শনাক্ত হয়ে যাচ্ছে যানবাহন, আর সরাসরি পাঠানো হচ্ছে মামলা।

রাজধানীর বাংলামোটর, সোনারগাঁও মোড়, কারওয়ান বাজার ও বিজয় সরণির মতো গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে বিশেষ এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করছে।

এই ব্যবস্থায় সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে পাঁচটি সাধারণ ভুলের ওপর। এআই ট্রাফিক সিস্টেম থেকে বাঁচতে এবং নিরাপদ থাকতে যে ৫টি ভুল এড়িয়ে চলা জরুরি, তা হল—

১.লাল সংকেত অমান্য করা।

২. স্টপ লাইনের বাইরে গাড়ি থামানো।

৩. উল্টো পথে গাড়ি চালানো।

৪. অবৈধভাবে পার্কিং করা।
৫. যত্রতত্র যাত্রী ওঠানো–নামানো।

কোনো গাড়ি এসব নিয়ম ভঙ্গ করলে তা সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধরা পড়ে এবং মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনাক্ত হওয়া মামলার নোটিশ সরাসরি গাড়ির মালিকের মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে অথবা নিবন্ধিত ঠিকানায় পাঠানো হচ্ছে। এরপর নির্ধারিত ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে জরিমানা পরিশোধ করতে হচ্ছে।

এই নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে ট্রাফিক শৃঙ্খলা আরও জোরদার হবে ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নিত্যপণ্যে ফের অস্থিরতা, নিয়ন্ত্রণ কার হাতে?

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা বাজারে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাজারে বেশিরভাগ পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও সবজি, চাল, ডাল, মাংস,...

মাছ-মুরগি-সবজির দাম ঊর্ধ্বমুখী, স্বস্তিহীন কাঁচাবাজার

রাজধানীর কাঁচাবাজারে ক্রেতাদের জন্য স্বস্তির কোনো খবর নেই। গত এক সপ্তাহে বেশিরভাগ পণ্যের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও অধিকাংশ সবজিই...

রক্তাক্ত কারবালার সংক্ষিপ্ত ইতিহাস

কারবালা সংশ্লিষ্ট ইতিহাস সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে জুবাইর ইবনে বাক্কার (রহ.) বলেন, হোসাইন ইবনে আলী (রা.) চতুর্থ হিজরির শাবান মাসের ৫ তারিখে জন্মগ্রহণ করেন। আর...

ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন ভারতীয় হাইকমিশনার

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদে‌শিদের জন্য খুলছে ভারতের পর্যটন ভিসা। আগামী রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য দেশটির পর্যটন ভিসা চালু...

Recent Comments