Sunday, May 31, 2026
Home জাতীয় রাজনীতি সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন: জামায়াত আমির

সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ ভোগান্তিতে রয়েছে। তাই নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন। এতে জনগণ বুঝতে পারবে ইসির সদিচ্ছা কতটুকু। ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সময় সংবাদ

ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।  শুক্রবার (২৫ এপ্রিল) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে ডা. শফিকুর রহমান জাতীয় সংসদে আনুপাতিক হারে নির্বাচন ও উচ্চ-নিম্নকক্ষ গঠনের দাবি জানিয়ে বলেন, ‘নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না’

নারী সংস্কার কমিশনের সুপারিশে কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর খেলাপ করা হয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, ‘নারীবিষয়ক সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেয়া হবে না।’ দেশে ফিরেই এটি বাতিলের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান আমিরে জামায়াত।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ১৭ বছর পর ময়মনসিংহে জামায়াতের কর্মী সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments