Friday, July 3, 2026
Home জাতীয় সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবন থেকে এ নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১ হাজার ৫৫৩ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংরক্ষিত আসনের জন্য ৪৮টি বেছে নিতে হয়েছে। সভাপতি শেখ হাসিনার অনুমতিতে সর্বসম্মতিক্রমে ৪৮টি আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচন করা হয়েছে।’
যারা পেলেন মনোনয়ন—
রেজিয়া ইসলাম (পঞ্চগড়); দ্রৌপদী দেবী আগরওয়াল (ঠাকুরগাঁও); আশিকা সুলতানা (নীলফামারী); রোকেয়া সুলতানা (জয়পুরহাট); কোহেলী কুদ্দুস মুক্তি (নাটোর); জারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ); রুনু রেজা (খুলনা); ফরিদা আক্তার বানু (বাগেরহাট); ফারজানা সুমি (বরগুনা); খালেদা বাহার বিউটি (ভোলা); নাজনীন নাহার রশীদ (পটুয়াখালী); ফরিদা ইয়াসমিন (নরসিংদী); উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ); নাদিয়া বিনতে আমির (নেত্রকোনা); মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট); পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ); আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরমা দত্ত (কুমিল্লা); লায়লা পারভীন (সাতক্ষীরা); মন্নুজান সুফিয়ান (খুলনা); বেদৌরা আহমেদ সালাম (গোপালগঞ্জ); শবনম জাহান (ঢাকা); পারুল আক্তার (ঢাকা); সাবেরা বেগম (ঢাকা); শাম্মী আহমেদ (বরিশাল); নাহিদ ইজহার খান (ঢাকা); ঝর্ণা আহসান (ফরিদপুর); ফজিলাতুন নেছা (মুন্সিগঞ্জ); সাহেদা তারেক দীপ্তি (ঢাকা); অনিমা মুক্তি গোমেজ (ঢাকা); শেখ আনার কলি পুতুল (ঢাকা); মাসুদা সিদ্দিক রোজি (নরসিংদী); তারানা হালিম (টাঙ্গাইল); শামসুন নাহার (টাঙ্গাইল); মেহের আফরোজ চুমকি (গাজীপুর); অপরাজিতা হক (টাঙ্গাইল); হাছিনা বারী চৌধুরী (ঢাকা); নাজমা আক্তার (গোপালগঞ্জ); রুমা চক্রবর্তী (সিলেট); ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর); আশ্রাফুন নেছা (লক্ষ্মীপুর); কানন আরা বেগম (নোয়াখালী); শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম); ফরিদা খানম (নোয়াখালী); দিলোয়ারা ইউসুফ (চট্টগ্রাম); ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম); ডরথি তঞ্চঙ্গ্যা (রাঙামাটি); সানজিদা খানম (ঢাকা); নাছিমা জামান ববি (রংপুর) এবং কানন আরা বেগম (গণতন্ত্রী পার্টি) নামটা স্বতন্ত্র (১৪ দলীয়) জোটের শরিকদের থেকে বিবেচনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments