Thursday, July 16, 2026
Home কর্পোরেট শীর্ষ শাখা ও কার্যালয়কে রূপালী ব্যাংকের বিশেষ সম্মাননা প্রদান

শীর্ষ শাখা ও কার্যালয়কে রূপালী ব্যাংকের বিশেষ সম্মাননা প্রদান

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি ব্যবসায়িক সাফল্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন শাখা, জোনাল অফিস ও বিভাগীয় কার্যালয়কে সম্মাননা দিয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কার প্রদানের এ আয়োজন অনুষ্ঠিত হয় ২৩ আগস্ট (শনিবার) রাজধানীর মতিঝিলস্থ রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি পুরস্কারপ্রাপ্ত শাখা ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়ে বলেন, “রূপালী ব্যাংক দেশের জনগণের আস্থা অর্জন করে এগিয়ে যাচ্ছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও পেশাদারিত্ব ব্যাংককে আরও শক্তিশালী করবে।”

ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২৩ ও ২০২৪ সালের জন্য আলাদাভাবে শ্রেষ্ঠ তিন বিভাগীয় কার্যালয়, শীর্ষ তিন আঞ্চলিক কার্যালয় এবং ১০টি শাখাকে পুরস্কৃত করা হয়। এর মাধ্যমে ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মীদের কাজের উদ্দীপনা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়া বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের প্রধান ও মহাব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়ের প্রধান, শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপালসহ উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি নয়, বরং দলগতভাবে কাজ করার প্রেরণা। ব্যাংকের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে পুরস্কারপ্রাপ্ত শাখা ও কার্যালয়গুলোকে উদাহরণ হিসেবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

রূপালী ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগ মাঠপর্যায়ে কর্মীদের সৃজনশীলতা ও নিষ্ঠা বাড়াবে এবং ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমকে আগামী দিনে আরও এগিয়ে নেবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments