Tuesday, July 21, 2026
Home পুঁজিবাজার শাশা ডেনিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শাশা ডেনিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমস লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কোম্পানির তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৮০ পয়সা, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯% বেশি (পূর্ববর্তী বছর: ৬২ পয়সা)।

প্রথম ছয় মাস (জুন-ডিসেম্বর ২০২৪) মিলিয়ে শেয়ারপ্রতি মোট আয় দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সা, যা আগের বছরের একই সময়ের (৮৯ পয়সা) তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৪ অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৪১ টাকা ৪৬ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রথমার্ধে ৩৮% ইপিএস বেড়েছে প্রগতি ইন্স্যুরেন্সের

বীমা খাতে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেড়েছে।...

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ...

মার্জিন ঋণে পিবি রেশিও বাদ দেওয়ার ইঙ্গিত, স্বস্তির বার্তা বিএসইসির

প্রস্তাবিত মার্জিন ঋণ বিধিমালায় পিবি রেশিও নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি জানিয়েছে, খসড়াটি এখনো চূড়ান্ত...

অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ জুলাই বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

Recent Comments