Saturday, June 13, 2026
Home অর্থ-বানিজ্য শর্ত প্রকাশ না করেই বিদেশিদের দেওয়া হচ্ছে টার্মিনাল, যা বললেন বিডা চেয়ারম্যান

শর্ত প্রকাশ না করেই বিদেশিদের দেওয়া হচ্ছে টার্মিনাল, যা বললেন বিডা চেয়ারম্যান

 সোমবার (১৭ নভেম্বর) লালদিয়া টার্মিনাল ও পানগাঁও টার্মিনাল নিয়ে নতুন চুক্তি হচ্ছে। আগামী মাসে হতে পারে এনসিটি টার্মিনালের চুক্তি। চূড়ান্ত হয়ে আছে বে-টার্মিনালেরও ভবিষ্যৎও। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে বছরে ৩৩ লাখ কনটেইনার হ্যান্ডেল করা চট্টগ্রাম বন্দরের ৬০ শতাংশ কনটেইনারই ভবিষ্যতে হ্যান্ডেল করবে বিদেশি প্রতিষ্ঠান। চুক্তির শর্তাবলি ‘গোপন’ রেখেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর ও টার্মিনাল অপারেটর সূত্রে এসব তথ্য জানা

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ করতে যাচ্ছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কাঠামোর আওতায় বর্তমানে চালু থাকা এনসিটি ও নতুন তিনটি টার্মিনালে জিটুজি ভিত্তিতে বিদেশি অপারেটর নিয়োগের সব প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। পতেঙ্গা টার্মিনাল এক বছর আগে থেকেই পরিচালনা করছে সৌদি আরবের প্রতিষ্ঠান।

আজ সোমবার লালদিয়া টার্মিনাল ও পানগাঁও টার্মিনাল নিয়ে নতুন চুক্তি হচ্ছে। আগামী মাসে হতে পারে এনসিটি টার্মিনালের চুক্তি। চূড়ান্ত হয়ে আছে বে-টার্মিনালেরও ভবিষ্যৎও। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে বছরে ৩৩ লাখ কনটেইনার হ্যান্ডেল করা চট্টগ্রাম বন্দরের ৬০ শতাংশ কনটেইনারই ভবিষ্যতে হ্যান্ডেল করবে বিদেশি প্রতিষ্ঠান। চুক্তির শর্তাবলি ‘গোপন’ রেখেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর ও টার্মিনাল অপারেটর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ  ও স্পর্শকাতর স্থাপনা নিয়ে বিদেশিদের সঙ্গে কেন এমন অস্বচ্ছ প্রক্রিয়ায় চুক্তি হচ্ছে– সেটাই বড় প্রশ্ন। বন্দরে বিদেশি প্রতিষ্ঠান বাছাই করার আগে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা উচিত বলেও তারা মনে করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘চুক্তির পুরো বিষয়টি তদারকি করছে মন্ত্রণালয়। সময়মতো মন্ত্রণালয় তা দেশবাসীকে অবহিত করবে।’

চট্টগ্রাম বন্দরে বর্তমানে চারটি কনটেইনার টার্মিনাল চালু রয়েছে। এর মধ্যে আছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) বা পতেঙ্গা টার্মিনাল। এনসিটি এখন পরিচালনা করছে নৌবাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ড্রাইডক। তাদের কাছ থেকেই এটি যাবে বিদেশি প্রতিষ্ঠানের হাতে।

পতেঙ্গা টার্মিনাল গত বছরের জুনে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বা আরএসজিটিআইকে অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাকি দুটি অর্থাৎ, জিসিবি ও সিসিটিই কেবল দেশীয় প্রতিষ্ঠান পরিচালনা করবে। তবে সিসিটিও পরে বিদেশি প্রতিষ্ঠানের হাতে যেতে পারে।

চট্টগ্রাম বন্দরের চেয়ে তিন গুণ বেশি সক্ষমতার আরও দুটি টার্মিনাল তৈরির প্রক্রিয়া শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। বে-টার্মিনাল ও লালদিয়া টার্মিনাল নামের দুটি নতুন টার্মিনালেরও তিনটি অংশ পরিচালনা করবে বিদেশি অপারেটর। এর সঙ্গে যুক্ত হয়েছে পানগাঁও টার্মিনালও।

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ সোমবার লালদিয়া টার্মিনালের চুক্তি হবে বলে গতকাল এক আমন্ত্রণপত্রে জানিয়েছেন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। এর আগে তিনি জানিয়েছিলেন, তিনটি নতুন টার্মিনাল তৈরি ও পরিচালনা বাবদ তিনটি বিদেশি প্রতিষ্ঠানের ৩০০ কোটি ডলারের প্রস্তাবে সাড়া দিয়েছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments