Monday, May 25, 2026
Home পুঁজিবাজার শরিয়াহ মার্কেটের উন্নয়নের জন্য সিএসই’র সমঝোতা স্মারক স্বাক্ষর

শরিয়াহ মার্কেটের উন্নয়নের জন্য সিএসই’র সমঝোতা স্মারক স্বাক্ষর

একটি শরীয়াহ সম্মত প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), আইএফএ কনসালটেন্সি লিমিটেড এবং আদল অ্যাডভাইজরির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সিএসইর ঢাকা অফিসে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সিএসইর জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো শরীয়াহ-সম্মত আর্থিক পণ্য ও সেবার প্রসার ঘটানো এবং বাংলাদেশের মূলধন বাজারে একটি শরীয়াহ-সম্মত প্ল্যাটফর্ম গড়ে তোলায় পারস্পরিক সহযোগিতা। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইসলামী অর্থায়ন এবং হালাল বিনিয়োগ এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এই সমঝোতা স্মারকের আওতায় সহযোগিতার মধ্যে রয়েছে — সিএসই’র জন্য শরীয়াহ ইনডেক্স তৈরীর পরামর্শ সেবা, মালয়েশিয়ার নিয়ন্ত্রক সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি, শরীয়াহ-সম্মত নতুন পণ্য প্ল্যাটফর্ম উন্নয়ন এবং ফিনটেক খাতে শরীয়াহভিত্তিক পরামর্শ প্রদান। এর মধ্যে বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে ক্রাউডফান্ডিং, রোবো-অ্যাডভাইজরি এবং ডিজিটাল সম্পদ, যা ইসলামী নীতি ও দেশের প্রচলিত নিয়মকানুনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।

অনুষ্ঠানে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কমোডিটি মার্কেট, পৃথক ইসলামিক মূলধ বাজার, শরীয়াহ-সম্মত রিইটস (রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টস) এবং বিভিন্ন ইসলামিক ফান্ড, বিশেষত ইসলামিক ক্রাউডফান্ডিং চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন।এই প্রেক্ষিতে আইএফএ কনসালটেন্সি ও আদল অ্যাডভাইজরির প্রতিনিধিগণ এসব উদ্যোগে শরীয়াহ-সম্মত সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

সিএসই’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুর রহমান মজুমদার, এফসিএ,এফসিএমএ। আইএফএ কনসালটেন্সি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবদুল্লাহ মাসুম,সিএসএএ এবং আদল অ্যাডভাইজরির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুফতি ড. ইউসুফ সুলতান।

এই সমঝোতা বাংলাদেশের মূলধন বাজারে শরীয়াহ-সম্মত আর্থিক খাতকে এগিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments