Saturday, June 13, 2026
Home জাতীয় রোজায় সরবরাহ নিশ্চিত করতে সিটি ও মেঘনা গ্রুপকে আহ্বান

রোজায় সরবরাহ নিশ্চিত করতে সিটি ও মেঘনা গ্রুপকে আহ্বান

আসন্ন রমজান মাসে ভোজ্যতেলের সরবরাহে কোনো ঘাটতি না রাখতে সিটি ও মেঘনা গ্রুপকে উদ্যোগী হতে আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান শনিবার সিটি গ্রুপের কারখানা পরিদর্শনকালে এ অনুরোধ জানান।  পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এবং সহকারী পরিচালকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি গ্রুপের সাম্প্রতিক আমদানি, উৎপাদন এবং সরবরাহ কার্যক্রম খতিয়ে দেখেন কর্মকর্তারা।

তথ্য অনুযায়ী, জানুয়ারির ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত সিটি গ্রুপ ১৭ হাজার ১৮০ টন সয়াবিন তেল ও ৩ হাজার ৭৯৬ টন পাম অয়েল সরবরাহ করেছে। ডিসেম্বর মাসে তারা ১১ হাজার ৯৩৮ টন পাম অয়েল আমদানি এবং ১২ হাজার ২৭২ টন উৎপাদন করে। একই সময়ে ২০ হাজার ২৫ টন সয়াবিন তেল আমদানি ও ৩৩ হাজার ৪৫২ টন উৎপাদনের তথ্য পাওয়া যায়।  অন্যদিকে, অধিদপ্তরের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন ও মোহাম্মদ আজিজুল ইসলাম মেঘনা গ্রুপের কারখানা পরিদর্শন করেন। ডিসেম্বর মাসে মেঘনা গ্রুপ ৫০ হাজার ৫৯১ টন সয়াবিন তেল আমদানি ও ৩৭ হাজার ৬১৮ টন সরবরাহ করেছে। একই সময়ে তারা ১৪ হাজার ৩০৭ টন পরিশোধিত পাম তেল আমদানি ও ৮ হাজার ৮০৪ টন সরবরাহ করেছে। চলতি জানুয়ারিতে তারা ৪০ হাজার ৫৮৯ টন সয়াবিন তেল আমদানি ও ২৪ হাজার ৪৯৭ টন সরবরাহ করেছে।

পরিদর্শন শেষে সিটি ও মেঘনা গ্রুপকে অনুরোধ জানানো হয়, রমজানে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যের সরবরাহ চেইনে যেন কোনো ঘাটতি না হয়। এ ছাড়া সারাবছর বাজার স্থিতিশীল রাখতে তাদের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।  তবে নারায়ণগঞ্জের বাংলাদেশ এডিবল অয়েল কারখানায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপস্থিতি এবং যানজটের কারণে শবনম ভেজিটেবল অয়েলের কার্যক্রম পর্যালোচনা সম্ভব হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments