Wednesday, July 15, 2026
Home কর্পোরেট রূপালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী বাংক পিএলসির বরিশাল বিভাগের ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বরিশালস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে সভাটি অনুষ্ঠিত হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) কোম্পানিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

সম্মেলনে ব্যাংকটির বরিশাল বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে উন্নত গ্ৰাহকসেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।’

এছাড়াও তিনি বিভিন্ন ব্যবসায়িক সূচকে সাফল্য অর্জনের জন্য বরিশাল বিভাগের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার মো. আমিনুল ইসলাম, পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার মো. মনজুর হোসেন, ভোলা আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার মো. হায়দার আলী, পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল হালিম ও মো. আব্দুল কাদের জিলানী, বিভাগীয় অফিস ও জোনাল অফিসের নির্বাহী কর্মকর্তাগণ, বরিশাল বিভাগের ৪৯ টি শাখা ও ২ টি উপশাখা প্রধান এবং অন্যান্য কর্মচারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments