Thursday, July 16, 2026
Home পুঁজিবাজার রূপালী ব্যাংকের ক্রেডিট রেটিং ‘ট্রিপল বি প্লাস’ সম্পূর্ণ

রূপালী ব্যাংকের ক্রেডিট রেটিং ‘ট্রিপল বি প্লাস’ সম্পূর্ণ

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির দীর্ঘমেয়াদী ক্রেডিট রেটিং ‘ট্রিপল বি প্লাস’ এবং স্বল্পমেয়াদী রেটিং ‘এসটি থ্রি’ ধরে রেখেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনকে ভিত্তি করে এই প্রত্যয়ন দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ২০ পয়সা হয়েছে। এটি আগের বছরের একই সময়ের ৮৯ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইপিএস দাঁড়িয়েছে ৭ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে এটি ৪২ পয়সা ছিল। ৩০ জুন ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫ টাকা ১৯ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি ব্যাংক। এসময় ব্যাংকের ইপিএস ছিল ২৩ পয়সা, এনএভিপিএস ৩৪ টাকা ৯৭ পয়সা। এর আগে, ২০২৩ সালে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়া হয়েছিল, যেখানে ইপিএস ছিল ১ টাকা ৩৫ পয়সা।

রূপালী ব্যাংক ১৯৮৬ সালে শেয়ার  বাজারে তালিকাভুক্ত হয়। ব্যাংকের অনুমোদিত মূলধন ৭০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। শেয়ারবণ্টনের মধ্যে ৯০.১৯ শতাংশ সরকারের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫.৮০ শতাংশ শেয়ার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments