Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য রাজধানীর বাজারে নেই চেনা কোলাহল, নিত্যপণ্যে মিলছে স্বস্তির নিঃশ্বাস

রাজধানীর বাজারে নেই চেনা কোলাহল, নিত্যপণ্যে মিলছে স্বস্তির নিঃশ্বাস

ঈদের টানা ছুটির পর রাজধানীতে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে জনসাধারণ। কিন্তু এখনো বাজারে দেখা যাচ্ছে না চিরচেনা কোলাহল। ফলে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে পণ্য বিক্রেতারা থাকলেও ক্রেতার উপস্থিতি অত্যন্ত কম। এই পরিস্থিতিতে নিত্যপণ্যের চাহিদা কমে যাওয়ায় বেশিরভাগ জিনিসপত্রই বিক্রি হচ্ছে তুলনামূলকভাবে কম দামে, যা স্বস্তি এনে দিয়েছে সাধারণ ভোক্তাদের মাঝে।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে কারওয়ান বাজার, নিউমার্কেট, নয়াবাজার ও কেরানীগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও বিক্রেতারা অপেক্ষা করছেন ক্রেতার জন্য। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আনিস বলেন, “শাক-সবজির দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। ক্রেতা না থাকায় বিক্রি নেই, তাই দামও পড়েছে।”

সবজির বাজারে করলা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়, ঢ্যাঁড়শ ৩০ টাকা, বরবটি ৩০-৪০ টাকা, আলু ২০-২২ টাকা, আর লাউ ও চালকুমড়া ৫০-৬০ টাকায়। পাশাপাশি বেগুন, শসা ও লেবুর দামেও উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

প্রোটিনের উৎস হিসেবেও কিছুটা স্বস্তির খবর আছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০-৩০ টাকা কমে এসেছে, এখন বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায়। তবে দেশি মুরগি, হাঁস ও গরুর মাংসের দাম এখনো স্থিতিশীল রয়েছে। গরুর মাংস ৭৫০-৮০০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ১,২৫০ টাকায়।

মাছের বাজারে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। রুই, কাতলা, তেলাপিয়া, পাঙাশের দাম তুলনামূলকভাবে একই থাকলেও দেশি কৈ ও শিং মাছের দাম এখনো চড়া। তবে বেশিরভাগ মাছের দাম নিয়ে ক্রেতারা সন্তুষ্ট।

ডিম ও চালের বাজারে তেমন কোনো পরিবর্তন আসেনি। ডিম বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায় (লাল), আর মিনিকেট চালের দাম ৮৬-৯০ টাকা কেজি। বাজারে পেঁয়াজ ও আদার দামও স্থিতিশীল রয়েছে।

বিক্রেতাদের আশঙ্কা, পুরোপুরি ঢাকা ফিরতে আরও কিছুদিন লাগবে। ততদিন পর্যন্ত বাজারে স্বস্তির এই ধারা বজায় থাকতে পারে। তবে চাহিদা বাড়লে আবারও দাম বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments