Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য রপ্তানি বাড়াতে পেঁয়াজের দাম কমাল ভারত

রপ্তানি বাড়াতে পেঁয়াজের দাম কমাল ভারত

ভারত তাদের উৎপাদিত পেঁয়াজের রপ্তানি বাড়াতে ন্যূনতম রপ্তানিমূল্য ১০০ ডলার পর্যন্ত কমিয়েছে। আগে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য ৪০৫ মার্কিন ডলার নির্ধারণ থাকলেও বর্তমানে তা কমিয়ে ৩০৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত। এতে দেশে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে, তেমনি দাম কমে আসবে বলে মনে করছেন আমদানিকারকরা।

রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করে ভারত। এটি সোমবার থেকে কার্যকর হয়। ভারতের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল সরকার বলেন, ‘এত দিন ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ছিল ৪০৫ মার্কিন ডলার। এর কমে কোনো এলসি গ্রহণ করছিল না। সেই অবস্থা থেকে বর্তমানে রপ্তানি মূল্য ১০০ ডলার করে কমিয়েছে ভারত সরকার।

জানা গেছে, দেশের বাজারে দেশীয় মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় পণ্যটির দাম অনেকটাই ক্রেতার নাগালে চলে এসেছে। এতে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমেছে।

অন্যদিকে ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম অনেকটাই কমে এসেছে। তবে দাম কমলেও পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৪০৫ মার্কিন ডলার নির্ধারিত থাকায় প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে ভারতে রপ্তানি শুল্ক দিতে হতো ১০ টাকার মতো।

বর্তমানে ভারতে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠতে শুরু হওয়ায় দেশের বাজারে পণ্যটির দাম পড়তির দিকে। এ নিয়ে সম্প্রতি ভারতীয় কৃষকরা আন্দোলন শুরু করেছেন। এমন অবস্থায় কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পেঁয়াজের রপ্তানি বাড়াতে প্রতি টনের রপ্তানি মূল্য ১০০ ডলার করে কমিয়েছে ভারত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মধ্যরাতে রাজধানীর বনানী...

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

Recent Comments