Tuesday, May 26, 2026
Home ব্যাংক-বীমা যে ব্যাংকে প্রকল্প ঋণ, সেখানেই অ্যাকাউন্ট খুলতে হবে

যে ব্যাংকে প্রকল্প ঋণ, সেখানেই অ্যাকাউন্ট খুলতে হবে

এক ব্যাংক থেকে প্রকল্প ঋণ নিয়ে আয় বা সেল প্রসিড জমার অ্যাকাউন্ট খুলছে আরেক ব্যাংকে। এতে করে ঋণ আদায়ে ঝুঁকি বাড়ছে। আবার ঋণ আদায় তদারকি করতে পারছে না ব্যাংক। এখন থেকে যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে বাধ্যতামূলকভাবে সেখানেই আয় জমার অ্যাকাউন্ট খুলতে হবে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক থেকে বিভিন্ন খাতে প্রকল্প স্থাপনের জন্য ঋণ দেওয়ার পর উক্ত প্রকল্প থেকে প্রাপ্ত আয় বা সেল প্রসিড দিয়ে সংশ্লিষ্ট প্রকল্প ঋণের কিস্তি পরিশোধ করতে সংশ্লিষ্ট ব্যাংকে ‘স্ক্রো অ্যাকাউন্ট’ বা ‘রেভিনিউ অ্যাকাউন্ট’ খোলা হয়ে থাকে। তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু ঋণগ্রহীতা যে ব্যাংক থেকে প্রকল্প ঋণ নিচ্ছেন, সংশ্লিষ্ট প্রকল্প ঋণের আয় সে ব্যাংকে জমা করছেন না। ফলে একদিকে ঋণ আদায়ে ঝুঁকি বাড়ছে। আরেকদিকে ব্যাংক কর্তৃক যথাযথভাবে ঋণ তদারকি করা সম্ভব হচ্ছে না।

এরকম অবস্থায় প্রকল্প ঋণ আদায় ঝুঁকিমুক্ত রাখতে এবং ঋণ হিসাবের যথাযথ তদারকি নিশ্চিত করতে এখন থেকে সংশ্লিষ্ট ব্যাংকেই আয় বা সেল প্রসিড জমার অ্যাকাউন্ট খুলতে হবে। সিন্ডিকেটেড ফাইন্যান্সিং তথা কয়েকটি ব্যাংক মিলে অর্থায়ন করা প্রকল্প ঋণের ক্ষেত্রে লিড ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংক থেকে এ ধরনের ঋণ হিসাব নিয়মিত তদারকি করতে হবে। প্রকল্পের আয় ঋণের কিস্তির বেশি হলে অতিরিক্ত অংশ ঋণ দেওয়া ব্যাংকের অনাপত্তি নিয়ে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খোলা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments