Thursday, April 16, 2026
Home কর্পোরেট যমুনা ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম

যমুনা ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম

 বিশিষ্ট ব্যাংকার  মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১ জুলাই ২০২৫ থেকে যমুনা ব্যাংক পিএলসি তে, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন। কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা, দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং দক্ষতা নিয়ে তিনি যমুনা ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমে যুক্ত হয়েছেন।

যমুনা ব্যাংকে যোগদানের আগে তিনি সিটি ব্যাংক পিএলসি-তে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ক্লাস্টার হেড (পাবলিক সেক্টর, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং সার্ভিস সেক্টর)—এই পদে ২০১৫ সাল থেকে হোলসেল ব্যাংকিং ডিভিশনে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিটি ব্যাংকে হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড-এ হেড অব ইনভেস্টমেন্ট ব্যাংকিং হিসেবে কাজ করেছেন। ২০০৪ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড-এ (ইবিএল) কর্মজীবন শুরু করে ধাপে ধাপে এভিপি ও সিনিয়র ম্যানেজার ও স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট পর্যন্ত উন্নীত হন।

শিক্ষাক্ষেত্রেও তিনি একজন মেধাবী ও কৃতী ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেন, যেখানে তিনি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এ মেজর করেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর এই নিয়োগ যমুনা ব্যাংক পিএলসি’র নেতৃত্ব কাঠামোকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে উদ্ভাবন, টেকসই অগ্রগতি ও গ্রাহকসেবায় উৎকর্ষ সাধনের লক্ষ্যে অভিজ্ঞ ও গতিশীল পেশাদারদের সম্পৃক্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments