Saturday, July 25, 2026
Home কর্পোরেট যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন

যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন

“উদ্যোক্তা হবো, দেশ গড়বো” এই শ্লোগানে যমুনা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ঝিনাইদহে (গত ২৪ জুলাই, ২০২৫) বৃহস্পতিবার এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

যমুনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থপনা পরিচালক মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ মনজুর মোর্শেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহের জোহান ফুড এগ্রো চেম্বার অফ কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন এবং এসইএইচইও এর নির্বাহী পরিচালক মোঃ শামসুল আলম।

অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশ গ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎসাহ পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঝিনাইদহের সম্ভাবনাময় উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments